কষ্টের মূল্য
এস এম আবু কাউসার
কতদিন কত রাত
হয়েছে কত প্রভাত
মনে হয় কেটেছে কতটা জনম
কারনে অকারনে দুঃখ পেয়েছি
কতবার ভেঙ্গেছে এ মন
আষাঢ় শ্রাবন, অগ্রাহায়ন আসে
কত জন কতজনারে
গেছে ভালবেসে
আমার আশার স্বপন
ভাঙ্গল কতবার
দু-চোখ ভরা এখন
শুধুই আধার
এক যুগ কেটেছে আমার
বুক ভরা কষ্ট
এতোটা দিনেও আমি
হইনি কো নষ্ট
কারো কাছে থাকে যদি
ভালবাসা নামক ধন
চরম মূল্য দেব
করো যদি বিপনণ।
স/মা

