নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা Centre for Research and Rehabilitation in Endocrine Diseases Disabilities Infectious Diseases and Chemical Toxicity (CREDIT) করোনা পরীক্ষায় রোগীদের সহযোগিতা করতে দেশের ৮ টি বিভাগে বিভাগীয় কোভিট ১৯ হেল্প ডেস্ক শুরুর ঘোষণা করেছে। এরফলে পরীক্ষা করতে গিয়ে কেউ জটিলতার সম্মুখীন হলে CREDIT এর হেল্প ডেস্ক এর সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসককে ফোন দিলে তিনি এ ব্যাপারে তাৎক্ষণিক সহযোগিতা করবেন।
রবিবার থেকেই সারাদেশের মানুষ CREDIT এর এই সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিজ্ঞানী ডা: জাহিদুল বারী। উল্লেখ্য করোনা পরীক্ষার নানা জটিলতা নিরসনে দেশে জনগনকে সরাসরি চিকিৎসকের সহায়তা নেয়ার সুযোগ করে দেয়ার উদ্যোগ এই প্রথম।
CREDIT এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। এতে করে দেশের মানুষ করোনা পরীক্ষা নিয়ে সৃষ্ট সমস্যা থেকে সমাধান পাবেন বলে মনে করছেন বিশিষ্ট জনেরা।
স/এষ্

