ঢাকাবৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩১৬

admin
ডিসেম্বর ৩, ২০২০ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩১৬

মতিউর রহমান হিরা : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৩১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনের।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, রংপুরে ৩ ও ময়মনসিংহে ৫ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ২৩ জন রয়েছেন।

স/এষ্