ঢাকাশুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কমল হজের বিমান ভাড়া

admin
জানুয়ারি ১৮, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

এখন থেকে হজে যেতে যাত্রীপ্রতি বিমানভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা। যা গতবারের চেয়ে ১০ হাজার টাকা কম। গত বছর হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ ঘোষণা দেন।

গত বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে গিয়েছিলেন। তাদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে জেদ্দা যান। বাকিরা যান সৌদি এয়ারলাইনসে। আর সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা ছিল ৭ হাজার ১৯৮ জনের। বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন ৫৬ হাজার ৪০১ জন।

এই আন্তমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।

স/এষ্