ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এলোমেলো ভাবনা।

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

হঠাৎ উপলব্ধি হয়
আমার দেহের আত্নার ব্যাবধান,
দুজন দুজনার থেকে বিস্তর দূরে
স্বপ্নচারী আত্না আর নীথর দেহ।
সম্ভবত আত্নার সাথে দেহের বিচ্যুতি ঘটে
নিশীথ কোন রজনীতে,
দেহটা তখনও নীথর হয়ে থাকে
ঘুরে বেড়ায় আত্না তার স্বপ্নের জগতে।
কখনো সে স্টিয়ারিং ধরে
কখনো প্রেমিকার সাথে চুম্বক প্রেম,
হাজার হাজার মাইল পাড়ি দিয়ে
ঘুরে বেড়ায় সংজ্ঞাহীন রাজ্যে।
কখনো সে বেদনায় নীল হয়
কষ্টে পাথর হয়ে যায়,
ঠিক তখনই দেহের সাথে মিলন
নীথর দেহ জাগ্রত হয়।
আমার দেহের সাথে আত্নার
সম্ভবত যোজন যোজন ব্যাবধান
সব বেদনা এক হয়ে
দুজন দুজনার হয়ে যায়।

স/শা