ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একদিন কবিও মানুষ হয়ে যায়

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সময় হয়তো কোনো একদিন আমায় ক্ষতিপূরণ দেবে অন্যভাবে
প্রতি ভরি দুঃখের বদলে আমি
কয়েক মেট্রিক টন সুখ পাব হয়তোবা
নারী বাড়ি গাড়ি
বাড়াবাড়ি

হে আমার প্রতারণা-কাল
তখন ‘এমন সুখ লইয়া আমি কী করিব’
জীবনপাত্র উছলে পড়া সুখ কোন পাত্রে ঢালব আবার

আহা! যখন মগজ রজঃবতী
নিউরনে নিউরনে খেলা করে ভাবনার ভ্রুণ
অথচ খাতা-কলমে দেখা হয় না

প্রজনন মওসুম ফুরিয়ে যাবার পর
কবিও মানুষ হয়ে যায়
অফিস-বাজার করে খায় শোয় সেক্স করে
তখন কবিতা আসে না তো
কবিতাও বেগানা নারীর মতো আব্রু ঢেকে দূরে থাকে

আর তখন চিন্তার আদালতে নালিশ জানিয়ে লাভ নেই
জীবনের দ্বারা আশি বছর ধর্ষিত হয়ে ক্ষোভে-দুঃখে আইজল দাদু বলেছেন
‘মারা গোয়া হাইকোর্ট করলেও ফেরে না’

একদিন কবিও মানুষ হয়ে যায়
অফিস-বাজার করে খায় শোয় সেক্স করে
সময় তো আসে-যায়
কবিতা আসে না
পরকীয়া কবিতারা আসতে পারে না।

স/শা