ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, ভবিষ্যতেও তা চলমান থাকবে — অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি


মার্চ ২৩, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি:

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, বর্তমান সরকারের সময় নবাবগঞ্জ ও দোহারের একটি সড়কও কাঁচা থাকবে না । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে যোগাযোগ খাতে সারাদেশে ব্যাপক উনয়ন কাজ চলছে। তার ধারাবাহিকতা দোহার নবাবগঞ্জেও বজায় থাকবে। এঅঞ্চলের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে ভবিষ্যতেও তা চলমান থাকবে। আমি দোহার নবাবগঞ্জে উন্নয়নে কল্যাণমুখী কাজ করে নিজেকে উৎস্বর্গ করতে চাই।
তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রার জন্য আজকে আমরা এই সড়ক উদ্বোধন করতে পারছি। শুধু যোগাযোগ খাতেই নয় আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আপনাদের কথা চিন্তা করে দিন রাত বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি। জনগণের সেবার ইচ্ছা নিয়ে এই অঞ্চলের প্রতিটি গ্রামের উন্নয়নের জন্য আমার স্বামী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ও আমি কাজ করে যাচ্ছি। আশা করি আপনাদের স্বার্থেই আমার পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সিনগর, মরিচপট্রি ও কামার খোলা কবরস্থান সড়কসহ ৩টি এবং আগলা ইউনিয়নের ছাতিয়া ও বেনুখালী ২টিসহ ৫ টি পাকা সড়কের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য সালমা ইসলাম। প্রায় ৪ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, ওসি মোস্তফা কামাল, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, চুড়াইন ইউপি চেয়ারম্যান জলিল বেপারী, মুক্তিযোদ্ধা বোরহান খান, আব্দুল বাসেত, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, জাতীয় পার্টির ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, এ কেএম আব্দুল হালিম, এমএ মজিদ, আনোয়ার হোসেন মোড়ল, জিয়াউর রহমান জিয়ন, হাবিবুর রহমান, মো. সেলিম, মহসীন মিয়া, ফরিদ হোসেন, যুবলগি নেতা সারোয়ার হোসেন, যুবসংহতির আবুল হোসেন আজাদ, আসমা আক্তার রুমি, ছাত্র সমাজের ইফতিয়াজ মাসুদ, ইমরান হোসেন প্রমূখ।

স/জনী