ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাংসদ হাবিব হাসান

admin
নভেম্বর ১, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাংসদ হাবিব হাসান

নিজস্ব প্রতিবেদক : উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। রবিবার (৩১ অক্টোবর) রাতে উত্তরাস্থ এমপির পুরাতন বাসভবন কার্যালয়ে উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতিনিধিগণ সংসদ সদস্য হাবিব হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে গেলে নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান তিনি।

এসময় উত্তরা প্রেস ক্লাব গঠনে সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান অগ্রণী ভূমিকা রাখায় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শতভাগ অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে মোহাম্মদ হাবিব হাসান, এমপি বলেন, ‘আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ঢাকা-১৮ আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনের সাংবাদিক আপনারা। আমি মনে করি আপনারা অত্যন্ত দক্ষ, কর্মঠ এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবেন।’

নির্বাচিত কমিটির সফলতা কামনা করে তিনি বলেন, ‘আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। নতুন কমিটিতে যারা এসেছেন আপনারা সামনের দিনগুলোতে সুন্দর করবেন। সেই সুন্দরের ভাগিদার আমিও হব।’

সংসদ সদস্য হাবিব হাসান আরো বলেন, ‘আমি আপনাদের সাথে থেকে সহযোগিতা করতে চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই।’

এর আগে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের কাছে উত্তরা প্রেস ক্লাবের সদ্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচয় তুলে ধরেন নির্বাচিত কমিটির প্রথম সেশনের সভাপতি রাসেল খান।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ সভাপতি মানিক খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক (সুমন), অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক যোবায়ের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তারেক রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা স্বপন, মহিলা সম্পাদক মাহমুদা আক্তার পুষন, কার্যকরী সদস্য শিমুলী আক্তার, নুরুল আমিন হাসান, সৈয়দ ইদ্রিস আলীসহ উত্তরা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ।

রবিবার সন্ধ্যায় নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয় উত্তরা প্রেস ক্লাবের সদস্য মো: রেজাউর রহমান চৌধুরী ও বিজয়ী সহকর্মীদের মিষ্টি মুখ করান মাসুম হায়দার।

স/এষ্