ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ছিল’

admin
সেপ্টেম্বর ২, ২০১৭ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সর্বাত্মক চেষ্টার ফলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ছিল। ঈদ করে যারা কর্মস্থলে ফিরবে, তারা যেন স্বস্তিতে ফিরতে পারেন, সে ব্যবস্থাও আমাদের আছে।

তিনি আজ তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের পেশকারহাট মোবারকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

মন্ত্রী দেশের সার্বিক রাজনীতি সর্ম্পকে বলেন, আমরা যারা রাজনীতি করি, দেশকে বাদ দিয়ে রাজনীতি হয় না। মানুষ এখন নেতিবাচক রাজনীতি পছন্দ করে না। তাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নেতিবাচক রাজনীতি পরিহার করে সবাইকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে, এটাই হোক আজকের প্রার্থনা।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/এষ্