ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইভটিজিং এর অভিযোগে ১০ম শ্রেণির ছাত্র আজীবন বহিস্কার

admin
মার্চ ২১, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং এর অভিযোগে ইমরান সরদার নামে ১০ম শ্রেণির এক ছাত্রকে রাষ্ট্রীয় (আজীবন) বহিস্কার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ডা: শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম এর নির্শেদক্রমে (২১ মার্চ) সকাল ১০ টায় অভিযুক্ত ছাত্রকে এ বহিস্কারাদেশ প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনান, ১৯ মার্চ স্কুল চলাকালীন সময়ে জনসম্মুখে ৯ম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে টানা হেঁচড়া করে ইমরান। এ অভিযোগের প্রেক্ষিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়েছে। একই সাথে ছাত্রীর পিতা তোফাজ্জেল খানকে ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্যও বলা হয়েছে। ইমরানের বহিস্কারের আদেশে অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। জানাগেছে, মোঃ ইমরান সরদার উপজেলার দত্তেরপশুরীবুনিয়া গ্রামের তোতা মিয়া সরদারের পুত্র।

স/জনী