ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইচ্ছে-কুসুম

admin
আগস্ট ৩১, ২০১৭ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইচ্ছে-কুসুম

— দেব

অসীম সসীম সাগরে ফোটে
ইচ্ছে-কুসুম দানা।
তাদের ভালো-বাসতে মানা ||

তারা মনের ফোটা ফুল,
সমাজ শুধু জানে –
মোদের ইচ্ছে-গুলো ভুল ||

সে যে যাই বলুক –
ইচ্ছে-ফুল যত খুশি ফুটুক।
ভালোলাগা আনন্দ চাহিদারা
মনের বন্ধ আগল খুলে দেখুক ||

ইচ্ছ-কুসুম,
তুমি নও শুধু কল্পনা স্বপ্ন।
তুমি, মন-সাগরে বিপ্লব;
নিরানন্দের আনন্দ।
সর্বহারার দুঃখহরা হাসি ||

ইচ্ছ-কুসুম,
কত ফুল ফোটে চারিধারে,
ডানা মেলে ওড়ে প্রজাপতি।
এত দুঃখ এত জ্বালা তবু,
প্রেম কেন মারে উঁকিঝুঁকি ||

ইচ্ছে-কুসুম,
তুমি আছো, তাই বলতে পারি –
হে পৃথিবী, “আমি তোমায় ভালোবাসি।”

ইচ্ছে-কুসুম,
তুমি মানবে না জানি, তবু সত্যিই
আমি তোমায় বড্ড ভালোবাসি ||

স/এষ্