ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইউপি নির্বাচনে ৪৭ জনের মনোনয়ন পত্র দাখিল

admin
মার্চ ২১, ২০১৭ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে ৪৭ জনের মনোনয়ন পত্র দাখিল করেছে।সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারন সদস্য পদে ৩৭ জনের মনোনয়ন পত্র দাখিল করেছে।শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ এর নিকট আওয়ামী লীগের আবুল বাশার খান (নৌকা), বিএনপি’র ওয়ারেস আলী খান (ধানের শীষ) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে মোঃ নাসির উদ্দিন মৃধা (হাত পাখা) মনোনয়ন পত্র দাখিল করেন।রিটানিং কর্মকর্তা শারমীন আফরোজ জানান, চেয়ারম্যান পদে ৩ জনসহ সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৭ জন ও সাধারন সদস্য পদে ৩৭ জনের মনোনয়ন পত্র দাখিল করেছে। ২১ মার্চ মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৮ মার্চ প্রত্যাহারের শেষ দিন, ২৯ মার্চ প্রতিক বরাদ্দ  হবে।

স/জনী