ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে -খান মোস্তাক

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে -খান মোস্তাক

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মইনুল ইসলাম মোস্তাক বলেন – বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাই একত্রিত থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত সাম্প্রদায়িক হামলার বিষয়ে বলেন, বাংলাদেশে যে দীর্ঘ দিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান তা মৌলবাদী অপশক্তির মাধ্যমে বিনষ্ট হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলোর হলরুমে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান আশিক, পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল বিন লাল, চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মুরসালীন মলয় রায়হান, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পী জয় রাকিব প্রমুখ

স/অ