পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ ইউপিডিএফ এর অন্যতম শীর্ষ নেতা প্রদীপন খীসা‘র বাড়িতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্বার করেছে যৌথবাহিনীর সদস্যরা। জেলা সদরের জামতলী এলাকায় অবস্থিত তার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চলে।
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইউপিডিএফ নেতাকে বাড়িতে পাওয়া যায়নি। এসময় চাঁদার রশিদ, চাঁদার টাকা খরচের হিসাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্বার করা হয়।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান জানিয়েছেন, অভিযান টের পেয়ে ইউপিডিএফ নেতা প্রদীপন খীসা পালিয়ে গেছে। তবে, তার বাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে ৭৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্বার করা হয়।
স/শা

