ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইউজিসি’র অনুমোদনে ইবিতে আরো দুটি নতুন বিভাগের যাত্রা

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১৫, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইউজিসি’র অনুমোদনে ইবিতে আরো দুটি নতুন বিভাগের যাত্রা

মোতালেব বিশ্বাস, ইবি,কুষ্টিয়া : ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নামে দুটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।আর এখানে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট পরিচালক মু. জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ম. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছে।

অনুমোদনের পর মঙ্গলবার বিভাগ দুটিতে সভাপতিও নিযুক্ত করেছেন উপাচার্য। বিভাগ দুটির মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে উপ-উপাচার্য ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ইউজিসির অনুমোদন ক্রমে বিভাগ দুটিতে প্রতি বর্ষে যথাক্রমে সর্বোচ্চ ৩০ ও ২৫ জন করে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিভাগ দুটিতে পাঠ্যক্রম প্রণয়ন করতে বলা হয়েছে।

স/এষ্