আশার আলো
ফখরুল ইসলাম খান
হঠাৎ চমকে গেলে চোখ জোড়ার জলে
পাঁজর ভেঙ্গেছে!
সূচনার যৌবনে আঘাত বিদ্বেষী নারীর।
অশ্রুজলে ধুয়ে যায় দগ্ধচিত্ত
ঘনঘোর কালোয় জ্বলছে জোনাক
আশাহত অতীতে যেন দুঃখের নদী
নিমেষে নিঃশেষ হলে কি করে বাঁচি
কোমল আদরের গুঞ্জনে
পুলকিত এই দেহের শিহরণ শিরা-উপশিরা
অভিশপ্ত মানুষগুলো থামানো যায়না,
রুক্ষ মেজাজেই বেদনার গর্ভে বিলিন।
হয়তো কোন একদিন দুঃস্বপ্নের কালো রাত তলিয়ে যাবে
দু’চোখের জলে।
স/মা

