আলোর দিশারী-নবাব ফয়জুন্নেসামো
—আলী আশরাফ খান
সময়ে সময়ে কালের পরিক্রমায় তুমি আসবেতুমি আসবে
মানুষের জন্য মানুষের-ই মাঝে,
তোমার আলোয় উদ্ভাসিত হবে কোটি মানুষ
গবেষণায় মত্ত হবে আমাদের নব-নব প্রজন্ম।
সেই কবে তুমি চলে গেছ না ফেরার দেশে
বছর-যুগ-শতাব্দী পেরিয়ে গেছে বহু আগে,
তোমার নান্দনিক কীতিরচর্চা চলছে অবিরাম
স্মরণ করে মানুষ তোমার জন্ম- মৃত্যু দিবসে।
কে বলে তুমি শুধু নারীর দিক-নির্দেশনাকারী?
তুমি আমাদের আলোর দিশারী নবাব ফয়জুন্নেসা,
ধর্ম-বর্ণ নির্বিশেষেসব মানুষের আশির্বাদ তুমি-
ধন্য বাঙালি জাতি তোমার জন্য-ধন্য বিশ্ববাসী।
স/এষ্

