ঢাকারবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আ’লীগ প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভার আহ্বান

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১২, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রশাসনের বন্ধ ঘোষনা;
পাইকগাছার রাড়ুলীতে একই স্থানে আ’লীগ প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভার আহ্বান

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে রাড়ুলীতে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একই স্থানে নির্বাচনী সভা আহবান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সভার কর্যক্রম বন্ধ ঘোষনা করেছেন।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দু’পক্ষের ডাকা নির্বাচনী সভা বন্ধ করার কথা বলেছেন। থানা পুলিশ জানিয়েছেন,ইউপি নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে রবিবার বিকেলে রাড়ুলীর বোরহানপুর ফুটবল মাঠে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সদ্য আ’লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহ প্রার্থী চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আ: মজিদ গোলদার বোরহানপুর ফুটবল মাঠে পৃথক-পৃথক ভবে সভা আহবান করেন।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুটি পৃথক সভা বন্ধের কথা বলেছেন ইন্সপেক্টর ( তদন্ত) স্বপন কুমার রায়। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম,খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দু’পক্ষ একই স্থানে ও একই সময়ে পৃথক সভা আহবান করায় তা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

কোন পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বলেন। এ দিকে আ’লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনের সুন্দর পরিবেশ বিঘ্নত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ’লীগের বহিস্কৃত বিদ্রোহী (আনারশ) প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ: মজিদ গোলদার নির্বাচনী মাঠ গরম করার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।

স/অ