ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আর্জেন্টিনাকে হঠিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল


এপ্রিল ৬, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সর্বশেষ ২০১০ সালে বিশ্বকাপের সময় ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ব্রাজিল। দীর্ঘ সাত বছর পর আবারো শীর্ষস্থানটি ফিরে পেল নেইমাররা। আর তাও আবার চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে শীর্ষ স্থান থেকে হঠিয়ে দিয়ে।

বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের শীর্ষস্থান পাওয়ার খবর প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ব্রাজিলকে শীর্ষে জায়গা করে দিতে দুই নম্বরে নেমে গেল আর্জেন্টিনা। আর বাংলাদেশ যথারীতি ১৯৩ নম্বরেই রয়েছে।

২০১৪ বিশ্বকাপের পর থেকেই বাজে সময় পার করছিল ব্রাজিল। তবে গত বছর কার্লোস দুঙ্গার বিদায়ের পর নতুন কোচ তিতের অধীনে আমূল বদলে গেল সেলেসাওরা। তার অধীনে ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পায় ব্রাজিল। এরমধ্যে

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে টানা আট ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় নেইমারের দল।

বৃহস্পতিবার প্রকাশিত ফিফার সর্বশেষ আপডেট অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটির চারটি জায়গাই লাতিন আমেরিকান দলগুলোর অধীনে। শীর্ষ পাচেঁ থাকা চিলি চতুর্থ এবং কলম্বিয়া রয়েছে পঞ্চম স্থানে। জার্মানির অবস্থান তিনে। শীর্ষ দশে থাকা অপর পাঁচটি দল যথাক্রমে- ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন।

বাংলাদেশের অবস্থার কোনো উন্নতি না হলেও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ৩১ ধাপ এগিয়ে ভারত ১০১ নম্বরে ওঠে এসেছে; গত ১৮ বছরে যেটি তাদের সেরা র‌্যাঙ্কিং। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান- ভুটান (১৬৪), মালদ্বীপ (১৫১), শ্রীলঙ্কা (১৯৭) ও পাকিস্তান (২০১)।

স/জনী