ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আরো একটি সিরিজের ফাইনালে বাংলাদেশ, এবার পারবে তো?

admin
মে ১৬, ২০১৯ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : আরো একটি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এশিয়া কাপ বা চ্যাম্পিয়ান ট্রফি! শিরোপার খুব কাছে পৌচ্ছেও ছোঁয়া হয় নি শিরোপা। তীরে এসে তরী ডোবার মত ঘটনা ঘটে বাংলাদেশের। আর তাতেই ক্রিকেট ভক্তদের মন ভেঙ্গে যায় আর কেঁদে মাঠ ছাড়ে টাইগারেরা।

অতিতের থেকে শিক্ষা নিয়ে আরো একটি টুর্নামেন্টের ফাইনালে পৌচ্ছে গেছে বাংলাদেশ। শুধু পৌচ্ছেযে বললে ভুল হবে, শীর্ষ পয়েন্ট নিয়ে বীরদর্পে ফাইনালে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের আগে ত্রিদেশেীয় এই সিরিজের ট্রফি টা শুধু একটি ট্রফি না। পুরো টাইগারদের আত্মবিশ্বাস তৈরির মঞ্চ। শেষ দু’বারের মত এবারও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে শিরোপা উঠবে বাংলাদেশের ঘরে। সম্প্রতি সময়ের ফর্ম বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলছে।

এই চলতি সিরিজে দু’বারের দেখায় ক্যারিবিয়রা কোন পাত্তাই পায়নি ম্যাস বাহিনির সামনে। ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশ নিজেদের সেরা একাদশ নিয়ে কাল (শুক্রবার) মাঠে নামবে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রামে রাখা হয়েছিল ওপেনার সৌম্য সরকার। ইনফর্ম ওপেনারের জায়গায় খেলেছিলেন লিটন দাস। তামিমের সঙ্গে এই ওপেনিং জুটিতে এসেছিল ১০০ প্লাস রান। আবু জায়েদ রাহি প্রথমবারের মতো তুলে নিয়েছেন ৫ উইকেট। ফাইনালে একাদশ সাজাতে সংকট তৈরি হবে কিনা এ নিয়ে ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন জেগেছে।

টাইগার দলের টিম ম্যানেজার সুজন সাংবাদিকদের জানান, ওপেনিংয়ে তামিমের সঙ্গে সৌম্য ভাল করাছে, লিটনও ভাল করছে। বোলারদের মধ্যে রাহি ৫ উইকেট নিয়ে নিয়েছে। এটা বলতে পারেন মধুর একটা সংকট। নিঃসন্দেহে আমরা তো পিক করবো। রাহি দারুণ বোলিং করেছে। তারপরও যেহেতু ১১ জনের খেলা ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। নির্বাচন করতে হবে কাকে নিলে বেশি অবদান রাখতে পারবে। সবার মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা চলছে সেটা ভাল। সবাই পারফর্ম করছে। এসব পুরো দলকেই জাগিয়ে তুলবে বলে আমি মনে করি। সব বোলার যখন ভালো করে তখন নিজের সেরাটা দিতে চাইবে। দায়িত্ব তো সবসময়ই থাকে। এটা একটা ভালো ব্যাপার তৈরি হবে যেহেতু সবাই ফর্মে আছে।

বিপিএলে ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী কোচ ছিলেন সুজন। একজন কোচ হিসেবে এমন পরিস্থিতিতে একাদশ কিভাবে সাজাতেন সুজন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সত্যি কথা বলতে গেলে এটা তো কন্ডিশন মাথায় রেখে করতে হবে। কালকে কেমন উইকেট হবে? আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। যদি ফাইনালে উইকেট মন্থর হয় তখন কাকে খেলাবে, সেটা ম্যাচের দিন সিধান্ত হবে। ফাইনালে আমরা মিরাজকে খেলাতে পারি, মিরাজকে প্রয়োজন স্বাভাবিকভাবেই। গতকাল আমরা চারটা সিমার নিয়ে অনেকদিন পর খেললাম। তো চারটা পেসার নিয়েই খেলবে কিনা; সৌম্য ব্যাক টু ব্যাক ম্যাচে রান করেছে সেটাও একটা বড় ব্যাপার। লিটনও রান করেছে। মিঠুনও রান করেছে যদিও গত ম্যাচে তাকে ব্রেক দেয়া হয়েছিল। ফাইনালে কারা খেলবে, সেটা আসলে কন্ডিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ।

সুজন আরও যোগ করেন, আমরা মনে হয় বেস্ট বোলিং অ্যাটাক নিয়েই খেলবে বাংলাদেশ। মোস্তাফিজকে মনে হয় ফেরানো হবে। অবশ্যই মাশরাফি খেলবে, সাইফউদ্দিনকে আমি মনে করি বর্তমান সময়ের সেরা ডেথ বোলার। আর এটা আমি বিশ্বাস করি। মিরাজ, সাকিব তো থাকবেই। পাঁচটা বোলারই হয়তোবা খেলবে। আর ওপেনিংয়ে লিটন ভাল খেললেও আমার মনে হয় সৌম্যকে খেলানো হবে।

আগামীকাল বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ ফাইনাল ম্যাচ।

আরো একটি সিরিজের ফাইনালে বাংলাদেশ, এবার পারবে তো? এমন প্রশ্নের উত্তর খুঁজতে ভক্তদের ম্যাচের শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স/এষ্