ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমি মাংসাশীদের মতো নই

admin
নভেম্বর ১৭, ২০১৭ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আমি মাংসাশীদের মতো নই
মো. আলী আশরাফ খান

আমার মাংসে কোন লোভ নেই
আমি মাংসাশীদের মতোও নই যে-
নরম মাংস পেলে হয়ে উঠবো বেপরোয়া।

আমি কেবল নির্মল একটি আত্মা চাই,
কোনভাবেই তার দেহায়ব নয়।
হে বন্ধু! যদি কখনও ভুল বুঝে থাকো
তবে ফিরে যাও তোমার গন্তব্যে…

মনে রেখ হে, সময়কে তিরষ্কার
করার কোন মানে নেই তোমার;
যারা দেহ ভোগে মাতোয়ারা তারা-
যত্রতত্র খুঁেজফিরে বাহ্যিক রূপ-লাবণ্য।

আমি বরাবরই খুঁজি পূজার মনোসৌন্দর্য-
যা নিয়ে তুমি সু-প্রতিষ্ঠিত অন্য রাজ্যে;
ওই আলো পেলে জীবন গড়ার সংকল্পে
পরম পাওয়ায় সাধনায় যাবো ডুঁবে।

স/মা