আমার হাড্ডি আর চামড়া এক সঙ্গে মিশে গেছে
কাক চিল গরু পাখি আজ এক কাতারে
কাড়াকাড়ি করি এক টুকরো রুটি!
আমি সোমালিয়ান, দুর্ভিক্ষে আমার মা।
তোমরা যারা সুখে আছো তারা
আমাদের এক টুকরো রুটি দাও।
হাজারে হাজারে আমার ভাই – বোন – সন্তান
মরে পড়ে আছে।
যারা বেঁচে আছে তারাও মুমূর্ষ
বাঁচাও আমাদের বাঁচাও!
আমাদের এক টুকরো রুটি দাও।
এক টুকরো রুটি দাও।
আমরা সোমলিয়ান!
আমরা এই মানচিত্রের লোক-
কোনো এলিয়েন নই।
মৃতের দুর্গন্ধে বাতাস ভারি হয়ে গেছে।
আমার মাকে বাঁচান , আমাকে বাঁচান!
আমাকে এক টুকরো রুটি দাও।
স/শা

