ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“আমরা কয়জন” ॥ কাজ করে যাচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের তরে

admin
জুন ২৫, ২০১৯ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি: “এগিয়ে আসুন আমাদের সঙ্গে, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা অনেকের মুখে হাসি ফুটাবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২বছর আগে আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করে নওগাঁর কয়েকজন স্কুল পড়–য়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কয়জন”।

শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার কয়েকজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী আদর, নাফিস, মোমিন, রামিম, তাসিন, সিয়াম, সামির, অনুপ্ত। এরা সবাই ঘনিষ্ঠ বন্ধু।

এরা শহরের বিভিন্ন স্কুলে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়ন করছে। ২বছর আগে একদিন সবাই চিন্তা করলো কিভাবে সমাজের অসহায়, দুস্থ ও পথশিশুদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো যায়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসব দুই ঈদে তারা এই সব মানুষদের পাশে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো যায় তা নিয়ে ভাবতে বসে সবাই।

তখন সবাই সিদ্ধান্ত নিলো যে তারা পরিবারের কাছ থেকে পড়ালেখার পাশাপাশি যে অর্থ হাত খরচের জন্য পাওয়া যায় ইচ্ছে করলে সারা বছর তা থেকে কিছু বাঁচিয়ে এবং নিজের পরিবার ও এলাকার কিছু হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা নিলে তারা এই সব মানুষের জন্য কিছু করতে পারবে।

পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় “আমরা কয়জন” নামে একটি ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করার সিদ্ধান্ত নেয়। সেই আলোকে সবার সহযোগিতায় তখন থেকেই পথ চলা স্কুল পড়–য়া ক’জন শিক্ষার্থীর ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন “ আমরা কয়জন”। তাদের এই কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার জন্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের সদস্য সংখ্যা।

সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবছর নিজেদের হাত খরচ বাঁচিয়ে ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় দুই ঈদে এলাকার কয়েকশত অসহায়, দুস্থ এবং পথশিশুদের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে পোষাক বিতরন, অসহায় পথশিশুদের পড়ালেখায় সহায়তা করা, ফ্রি চিকিৎসার আয়োজন করাসহ নানা সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করাসহ নানা কর্মসূচির আয়োজন করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ঈদুল ফিতরে নিজেদের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে প্রায় ৫০হাজার টাকা এবং নিজেদের পরিবার ও স্থানীয় সমাজসেবকদের সহায়তায় অর্থে প্রায় ৩শত ৫০জন অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন করে। বিশিষ্ট সমাজ সেবক মো: আবু ওয়াহিদ হোসেন (আলাল) এই স্কুল শিক্ষাার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন।

সংগঠনের অন্যতম সদস্য আদর জানায় আমরা বন্ধুরা অবসর সময়ে বসে বসে ভাবতাম যে সমাজের অসহায়, দুস্থ্য ও পথ শিশুদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। তখন আমরা কজন বন্ধু এই সংগঠনের চিন্তা করি। কারণ একক ভাবে কখনো বড় কিছু করা সম্ভব নয়। তাই আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করি।

এখন আমরা শিক্ষার্থী। তাই আমাদের অর্থের পরিধিও সীমিত। কিন্তু একদিন আমরা লাখ লাখ অসহায়, দুস্থ্য ও পথ শিশুদের পাশে শুধুমাত্র ঈদে নয় সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। তাই কোন ব্যক্তি কিংবা কোন সংগঠনের সহযোগিতা পেলে আমরা আমাদের এই কার্যক্রমকে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই। এই বছর আমরা সারা বছর নিজেদের হাত খরচ থেকে ৫০হাজার টাকা বাচিয়ে, নিজেদের পরিবারের ও স্থানীয়দের সহযোগিতায় এলাকার অসহায়, দুস্থ্য ও পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে নতুন পোষাক বিতরন করেছি আগামীতে এর চেয়ে অনেক বেশি পোষাকসহ অন্যান্য উপকরন বিতরন করতে চাই। আমরা চাই আমাদের আনন্দ ও সুখ সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

 

সমাজের সব বিত্তবানরা যদি আমাদের মতো সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের দেশে আর কোন গরীব, অসহায় ও দুস্থ মানুষ থাকতো না এবং কারো মাঝে কোন ভেদাভেদ থাকতো না কারণ আমাদের সবার শরীরের রক্ত এক শুধু জাত ও ধর্মের কারণে আলাদা। কিন্তু সবার উপড়ে মানুষ সত্য তার উপর আর নেই। আগামীতে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সমাজের সবার সার্বিক সহযোগিতা চাই।

সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের সদস্য আদরের বাবা মো: আবু ওয়াহিদ হোসেন (আলাল) বলেন আমার ছেলে আদরসহ তার কয়েকজন বন্ধুরা একদিন আমার কাছে এই বিষয়ে পরামর্শ নিতে আসে। আমি তখন তাদেরকে ধন্যবাদ দিই যে এই রকম ভালো কাজ করার ভাবনা তাদের মাথায় এসেছে। শুরু থেকেই আমি তাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উৎসাহিত ও সার্বিক সহযোগিতা প্রদান করি। এছাড়াও প্রতিবছর তাদের এই কার্যক্রমের সঙ্গে আমিও জড়িত থাকার চেষ্টা করে আসছি।

আমি ও আমার এলাকার গন্যমান্য ব্যক্তিরা তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করে আসছি। আমি চাই তাদের এই সংগঠনটি একদিন সারা দেশে তাদের কার্যক্রমকে ছড়িয়ে দিক এবং সমাজের অন্যান্য মানুষরাও তাদের এই কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে সহয়তার হাত বাড়িয়ে দিক।

স/এষ্