ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমরা কেউ কাউকে পাইনি

admin
নভেম্বর ১৩, ২০১৭ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

আমরা কেউ কাউকে পাইনি
– সাইদ মাহামুদ

আমরা একটি অমিমাংসিত ভুল দিয়ে পাথরের প্রাচীর করে নিয়েছি।
অতীতগুলো সবুজ শেওলার মত পুরো প্রাচীর জুড়ে পায়চারি খায়।
হয়তো আমরা, আমাদের দূরত্ব পরিমাপের জন্য সীমান্তে বসাবো তীক্ষ্ণ দৃষ্টির অহঙ্কারের প্রহরী
সু-সময়ের প্রতিটি প্রতিশ্রুতি পালিয়ে যাবে, ইটের জবাবে পাটকেল ,আর ট্রাজেডি হবে ভালোবাসার।

সময় বড় নির্বোধ, মিথ্যে টবে জল ঢেলে অযাথা শেকড় বৃদ্ধি করেছি।
বরং টবের চৌহদ্দি ভেদ করে মৃত্তিকার নরম রস ছিলো আমাদের উদ্দেশ্য।
সুতরাং আমরা অসংখ্য জগত পেয়েছি কিন্তু কেউ কাউকে পাইনি।

collect from  facebook

স/মা