ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে ও বন্দরের নানা সমস্যা নিয়ে আলোচনা করতে ভারতীয় ব্যাবসায়ীদের আমন্ত্রণে ভারতে গেছেন বাংলাদেশ ২০ সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হিলি জিরো পয়েন্টে ভারতীয় অভ্যন্তরে ঘন্টাব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভারতীয় এ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন ও সাধারন সম্পাদক ধিরাশ অধিকারীসহসহ বাংলাদেশের হিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি আব্দুর রহমান লিটন ও সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্তসহ ২০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারতীয় ব্যবসায়ীদের সাথে ৫ টি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা সবকয়টি বিষয় মেনে নিয়েছে। এতে করে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি যেমন বৃদ্ধি পাবে সেই সাথে সরকারের রাজস্বও বৃদ্ধি হবে।

স/অ