আবিষ্কার
ফখরুল ইসলাম খান
একদিন ঘুম জেগে, ছবির ফ্রেমের ছবি দেখে
একে একে আবিষ্কার করি সব ক’টি অঙ্গ
বেশ সময় নিয়ে চোখ দু’টি আবিষ্কারে
শিহরণ ঘটে পুরো শরীর জুড়ে
একাকীত্বের উপহাসে ভাঙ্গা মনে জোড়া।
চেয়ে আছে পাপহীন চোখ,লাল টুকটুকে ঠোঁট
হঠাৎ আমি উপলব্দি করি
কেমন যেন ধীরে ধীরে গলে যাচ্ছে মন।
অনেক সুখের ভালবাসার ভাবনায়
শব্দগুলো সাজাতে বসি বুকের খাঁচায়।
শব্দের ঢেউ খেলে হঠাৎ হঠাৎ
বের হয়ে আসে না বলা কথা,
হে অচেনা যুবতী,লুকোবে কী আমায় দেখে
ভালবাসার তৃষ্ণায় সুর বয়ে যায়
কেমন যেন সব ছেড়ে
জন্মেছে এক আশ্চার্য মমতায়।
স/মা

