স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান রহমত শাহ বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। কারণ প্রথম আফগানি ব্যাটসম্যান হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে শতক হাঁকালেন।
মাত্র ২৮ রানে যখন ২ উইকেট হারিয়ে ধুকছিল আফগানিস্তান তখন উইকেটে এসে দুর্দান্ত খেলতে থাকেন রহমত। বাংলাদেশের সকল স্পিনারদের দুর্দান্ত ভাবে সামলান তিনি।
তার সুইপ-কাটশটে দিশেহারা হয়ে যান তাইজুল-সাকিবরা। চতুর্থ উইকেটে আরেক অভিজ্ঞ আফগান ব্যাটসম্যান আসগর আফগানকে নিয়ে গড়েন ১২০ রানের জুটি৷
তাদের এই জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে আফগানিস্তান। তবে ১০ চার ও ২ ছক্কায় সেঞ্চুরি হাকানোর পরের বলেই ১০২ রান করে নাঈম হাসানের বলে সৌম্য সরকারের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান রহমত।

