ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আপাতত সিরিজ জেতা নিয়ে ভাবছে না বাংলাদেশ

admin
নভেম্বর ৬, ২০১৯ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে লাল-সবুজের দল। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন জানালেন, এখনই সিরিজ জেতা নিয়ে ভাবছেন না তাঁরা।

মঙ্গলবার সাংবাদিকদের আফিফ হোসেন বলেন, ‘এখন সিরিজ জেতা বা হারের কথা ভাবছি না। আপাতত নিজেদের যার যার কাজে মনোযোগ রাখার চেষ্টা করছি। নিজেদের সেরা পারফর্ম করলে কী হবে সেটা পরে। আপাতত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

আগের দিন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। পরের ম্যাচে ভালো খেলতে পারলে আশা করি সিরিজ জিতব।’

আগামী বৃহস্পিতবার গুজরাটের রাজকোটের বসছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। দক্ষিণ গুজরাটের আবহাওযার পূর্বাভাস বলছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে নাও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাটে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মহা। দেশটির তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। তাই বৃহস্পতিবারের মাচটি নিয়ে শঙ্ক দেখা দিয়েছে।

প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

স/এষ্