ভুমি কার্যালয়ের সামনে আদমদীঘিতে সরকারি সেগুন গাছ এখন পদচারীদের মরণ ফাঁদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নির্মান কাজ করতে গিয়ে আইনী বাধায় কাটতে পারেনি সরকারি সেগুন গাছ। গাছটি মরে গিয়ে বর্তমানে মরণ ফাঁদ অবস্থায় রয়েছে। যে কোন সময় পড়ে গিয়ে প্রাণহানীসহ বড় রকমের দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করছে যানবাহন ও পদচারীরা।
ঘটনাস্থলটি আদমদীঘি উপজেলা ভুমি কার্যালয়ের প্রবেশ পথ। এর আগে এই স্থানের পাশে, কেটে ফেলা হয়েছে একটি বেসরকারি বিদ্যালয়ের জায়গায় থাকা রেট্টি কড়ই সহ ৮ টি বিভিন্ন প্রজাতির গাছ। তবে সরকারি জায়গায় থাকা ওই সেগুন গাছ কাটা সম্ভব হয়নি সে সময়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার একই আইন থাকলেও ওই স্কুলের গাছ কেটে ফেলার জন্য আইন মানার তোয়াক্কা করেননি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আব্দল্লিাহ বিন রশিদ।
জানা গেছে, ২০২০ সালের শেষ দিকে, আদমদীঘি উপজেলা সদরের তালশন মাগুরপট্টি থেকে আই,পি,জে পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলা ভুমি কার্যালয়ের সামনে দিয়ে ড্রেন নির্মান করা হয়। এই ড্রেন নির্মান কাজ সম্পন্ন করার জন্য ওই বিদ্যালয়ের জায়গার রেট্টি কড়ইসহ মুল্যবান ৮টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়।
কিন্তু ড্রেনটির নির্মান কাজ আটকে যায় উপজেলা ভুমি কার্যালয়ের গেটে গিয়ে। বাধা হয়ে দাঁড়ায় সেখানে থাকা একটি সেগুন গাছ। সরকারি আইন পালন করতে গিয়ে ভুমি কার্যালয়ের গাছ কাটা সম্ভব হয়নি। কিছু দিন কাজ বন্ধ থাকার পর ঠিকাদার গাছটি রেখেই কোন মতে ড্রেনের কাজ শেষ করেন। কিন্তু ড্রেনের কাজ করতে গিয়ে মুল্যবান সেগুন গাছটির শেকর কেটে ফেলায় ধীরে ধীরে গাছটি মরে যায়।
বর্তমানে গাছটি বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোন সময় পড়ে গিয়ে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন ওই পথে চলাচল করা যানবাহনের চালক এবং পদচারীরা। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক বলেন, মরে যাওয়া গাছটি সরকারি আইন মেনে কেটে ফেলার সিদ্ধান্ত পাওয়ার জন্য কর্তৃপক্ষকে পত্র দিয়েছি। সিদ্ধান্ত পাওয়া গেলে অপসারণ করা হবে।
স/এষ্

