আজ পাইকগাছার ৯ ইউনিয়নে নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার ৯ টি ইউনিয়নে আজ সোমবার নির্বাচন। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।
৬ জন ম্যাজিস্ট্রেট সহ ২ হাজার ২৫৩ জন আইন প্রয়োগকারী সংস্থা মোতায়ন করা হয়েছে। সকল ইউনিয়নের জন্য রাবের তিনটি পেট্রোল টিম,তিন প্লাটুন বিজিবি,তিন প্লাটুন কোষ্টগার্ড,১ হাজার,৫৬৫ জন আনছার ও ৫৫০ জন পুলিশ মোতায়ন করা হয়েছে।
নির্বাচনীয় কাজের জন্য সকল উপকরণ প্রিজাইটিং ও সহকারী প্রিজাইটিংদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। ওসি এজাজ শফী জানান,সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কেউ বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হস্থে দমন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন,নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ কেউ ঘোলাটে করার অপচেষ্টা চালালে তা বরদস্থ করা হবেনা। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্ছ প্রস্তুতি নেয়া হয়েছে।
স/অ

