আজ ঘুমুতে পারি না
ফখরুল ইসলাম খান
বৃষ্টি ভেঁজা দিনে খুব বেশি মনে পড়ে
পাতা নড়ে,জল পড়ে,কার অপরাধ কে জানে
ক্রমশ অন্ধকার জুড়ে বসে চোখের ওপর!
তুমি কী স্রোতে ভেসে কাতর গহীন জলে
আকাশেও আদ্রতা
তৃষ্ণায় বুক ফাটে,তবুও যে মুখ ফোঁটেনা
তোমার মাঝে বিলিয়ে দেই প্রেম ভরা প্রাণ
ধরণীতে ভালোবাসা বিষয়ক নিঠুর নিয়তি?
আমি যা ভাবি,তুমি কি তা ভাবো……..
ভুলে কি গ্যাছো সেই স্মৃতিময়তা
উষ্ণতার চাদরে মোড়ানো দেহে
জ্যোৎস্না রাতে মোলায়েম স্পর্শ
সে কি ভুলা যায় বলো
কাতর চোখে ভালোবাসার মিনতি
আজ ঘুমুতে পারি না।
স/মা

