ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৩

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৩

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বিজিবি।

সীমান্তের শুন্য লাইন থেকে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বিনাপাসপোর্টে অবৈধভাবে ভারতে যওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালোপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম (২৩), তার স্ত্রী রিতা বেগম (১৯) ও একই উপজেলার আশকরপুর গ্রামের মোছাঃ মর্জিনা বেগম (২৩)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

স/অ