অপর চোখগুলো কাঁদছে
ফখরুল ইসলাম খান
জলের নিকটে গেলে চোখেও
কাটে সাঁতার ঢেউয়ে ঢেউয়ে
চলমান পথে হেটে হেটে
ক্লান্ত এ দেহের শূণ্য বুক
জ্বালাময় রাতগুলো গাঢ়ো আধারে
ঘুমহারা চোখগুলো খুলতে পারিনা
উৎসব-কাতর মানুষের
ভেতর আকাশ ছুয়ে
ভোর ভোর বেরিয়ে পড়ি পথে
শিশির সিক্ত শেফালিদের
তুলে নিয়ে নিয়ে
হেটে যাই বহুদূর……….
ফিরে আসি-ফিরে যাই
তোমাকে জড়ায়ে আষ্টে পৃষ্টে
মানুষের হৃদয়ের ভালোবাসার ঠাঁই পাওয়া
শেকড়ের সন্ধানে পথে পথে ঘুরি।
কখনো হিমশীতে মোলায়েম স্পর্শে
এ শরীরে তোমার উষ্ণতায় ব্যাকুল হয়ে
সঞ্চিত ভালোবাসার শব্দে শব্দে
চোখগুলো খুলে দেখি অপর চোখগুলো কাঁদছে।
স/মা

