ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

“অচিরেই বৃহত্তর ফরিদপুরকে নিয়ে পৃথক বিভাগ ঘোষণা” ——–ফরিদপুরে প্রধানমন্ত্রী


মার্চ ২৯, ২০১৭ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

অচিরেই বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে পৃথক বিভাগ করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর নিয়ে পৃথক বিভাগের পরিকল্পনা রয়েছে এবং তা অচিরেই বাস্তবায়ন করা হবে।

আজ বুধবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহ বিভাগ করেছি। ঢাকা বিভাগকে ভেঙে আরেকটি নতুন বিভাগ করবো। ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর ও গোপালগঞ্জকে আরেকটি বিভাগ করবো। সে পরিকল্পনাও আমাদের রয়েছে।

ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণ যেন আরো বেশি সেবা পায়, কাজ পায় এ লক্ষ্যে নতুন বিভাগ করা হবে বলে জানান তিনি।

স/জনী