ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রয়াত ক্রীড়াভাষ্যকারদের শ্রদ্ধায় স্মরণ করলো ক্রীড়াভাষ্যকাররা

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রয়াত ক্রীড়াভাষ্যকারদের শ্রদ্ধায় স্মরণ করলো ক্রীড়াভাষ্যকাররা

নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশে বাংলা ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃত আবদুল হামিদসহ প্রয়াত নয়জন জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকারকে স্মরণ করলো ক্রীড়া ভাষ্যকারদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের (বিএসসিএ) সদস্যবৃন্দ।

আজ ১৯ আগষ্ট ২০২৫ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের সভাপতি ডা. অনুপম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি, প্রধান আলোচক হিসেবে প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মরণ করেন বিএসসিএ’র প্রধান উপদেষ্টা ও জীবন্ত কিংবদন্তী ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ।

এ ছাড়া ও স্মরণ সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়া লেখক মো: ইকরামুজ্জামান, সৈয়দ মাজহারুল পারভেজ, রাকিবুর রহমান, ক্রীড়া সংগঠক মো: আনিসুর রহমান সহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকারদের আত্মীয়, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও নবীন ক্রীড়া ভাষ্যকারগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে যারা ধারাভাষ্য শিল্পকে মর্যাদার আসনে নিয়ে গেছেন এবং তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছেন এমন নয়জন ক্রীড়া ভাষ্যকার- আবদুল হামিদ, আতাউল হক মল্লিক, বদরুল হুদা চৌধুরী, খোদা বকস মৃধা, মোহাম্মদ মুসা, মোহাম্মদ শাহজাহান, মনজুর হাসান মিন্টু, নূর আহমেদ এবং তৌফিক আজিজ খাঁনকে একসাথে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে।

বিএসিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ জামিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম, পরে একে একে বক্তব্য দেন ক্রীড়া ভাষ্যকার শামসুল আলম প্রিন্স, কাজল সরকার, পলাশ খাঁন, প্রয়াতদের পরিবারের সদস্যবৃন্দ, ক্রীড়া পরিবারের বিশিষ্টজন, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠক, প্রমুখ।

বক্তারা ক্রীড়া ধারাভাষ্যের মান সমুন্নত রেখে তাঁদের সম্মান এবং সম্মানী বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনা এবং স্টেডিয়ামের প্রেস বক্স/কমেন্ট্রি বক্স এসকল গুণী ব্যক্তিদের নামে নামকরণ করার দাবী জানান। শেষে প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের আত্নার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।