হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে স্মৃতি (৩০) নামে এক গৃহবধূকে দাঁ দিয়ে কুঁপিয়ে জখম করেছে তার মাদকাসক্ত স্বামী । এ সময় গৃহবধূটির ডান হাতের ৪ টি আঙ্গুল গুরুত্বর জখম হয় ।
আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌরসভার গুণবাহা এলাকায় এ ঘটনা ঘটে ।
গৃহবধূর পরিবার জানায়, স্মৃতির স্বামী আরিফুল্লাহ (৩৮) দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ও পরকীয়ায় জড়িত এছাড়া কারণে অকারণে তার উপর নির্যাতন করে আসছে । এরই ধারাবাহিক আজ দুপুরে তার স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্মৃতিকে দাঁ দিয়ে গলায় কোঁপ দেয় । এসময় হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর ডান হাতের ৪টি আঙ্গুল গুরুত্বর জখম হয় ।
স্থানীয়রা জানায়, জখমের পর স্মৃতিকে দ্রুত বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ।
বোয়ালমারী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পায়নি । অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।
স/এষ্

