ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চলতি বছর ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরে (২০১৭) বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-২ আসনের সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং ৭ লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে।

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ১৯৭৬ হতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে ছাড়পত্র নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গিয়েছেন। সৌদি আরব হতে ২০১৫-১৬ সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২ হাজার ৫৮২ দশমিক ২৬ মিলিয়ন ডলার এবং চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১ হাজার ১৪৫ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।

স/শা