জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীওেগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ আগস্ট নানা কর্মসূচি পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ এ সভার আয়োজন করে। সভায় আলোচনায় অংশনেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার, জেলা পরিষদ সদস্য রেভা রানী মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, রবিউল ইসলাম কবির সিকদার, কামরুজ্জামান লিটন নকীব, মুক্তিযোদ্ধা অমূল্য রঞ্জন বেপারী, হারুন আর রশিদ, আওয়ামীলীগ নেতা জিয়া ইসলাম মিরবহর, নুরুল ইসলাম নান্নু খান, কাওসার আহম্মেদ জেনিব সিকদার, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি জাহিদ হোসেন মিলন, সাধারন সম্পাদক নজরুল পোঞ্চায়েত, তোফাজ্জেল হোসেন খলিফা, মাহবুব মিয়া প্রমূখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
স/মা

