তাপস কুমার, নাটোর:
নাটোরের দুই মালিক সমিতির দ্বন্দের জেরে বন্ধ রয়েছে নাটোর-বগুড়া মহাসড়কে বাস-মিনিবাস চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য নাটোর-বগুড়া সহাসড়কে বাস-মিনিবাস চলাচল করে দেয় নাটোর মালিক সমিতি। এতে করে ব্যাপক দূর্ভোগে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।
দুই বাস মালিক সমিতি সুত্রে জানায়, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে নাটোর জেলা মোটর মালিক সমিতি এবং নাটোর বাস-মিনিবাস মালিক সমিতি মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সম্প্রতি নাটোর মোটর মালিক সমিতির কাউন্টার এবং শ্রমিকদের মারপিট করে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির লোকজন।
বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া মহাসড়ক সড়ক দিয়ে উত্তর ও দক্ষিন জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সকল যাত্রিবাহি বাস চলাচল বন্ধ করে দেয় নাটোর বাস মিনিবাস মালিক সমিতি।
তবে বিকল্প পথে নাটোর থেকে সিরাজগঞ্জ চৌরাস্তা হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়া সহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়া সহ দক্ষিনের জেলায় যাতায়াতকারী যাত্রিদের বাস চলাচল অব্যাহত রয়েছে।
এদিকে, অবৈধভাবে চাঁদা আদায়, শ্রমিকদের মারধর এবং কাউন্টার ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সিংড়া বাসটার্মিনালে মানববন্ধন করেছে নাটোর জেলা মোটর মালিক সমিতি।
এ সময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য অবিলম্বে নাটোর মোটর মালিক সমিতির বাস চলাচলের জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নাটোর জেলা মোটর মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, নাটোর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি এস এম বাদল। এছাড়াও মানববন্ধনে সমিতির অন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়।
স/এষ্

