ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঘুষ দুর্নীতি ও অনিয়ম চলবে না : পলক

admin
আগস্ট ৩, ২০১৭ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোন ঘুষ দুর্নীতি ও অনিয়ম চলবে না। সকল পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার সকাল ৯ টায় কৃষি হলরুমে উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিংড়ার মাটিতে কোন ভাবেই মাদক ব্যবসা ও জুয়া চলতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, মৎস্য সম্পদে ভরপুর চলনবিল ও বিভিন্ন নদী-খালে কতিপয় ব্যাক্তি অবৈধ সোঁতি জাল বসিয়ে মাছ শিকার করছে। তারা যতই প্রভাবশালী হোক, মৎস্য সম্পদ রক্ষায় চলনবিল ও আত্রাই নদীতে মৎস্য নিধন বন্ধ করতে হবে। কোন প্রকার সৌতি জাল, বাদাই জাল ফেলতে দেওয়া যাবে না। এসব বন্ধে উপজেলা ও পুলিশ প্রশাসনকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
এছাড়া আগামী ঈদুল আজহা ও দুর্গাপুজায় যাতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে সর্বাত্মক ভাবে কাজ করার আহবান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভুমি) মুশফিকুর রহমান, সিংড়া গোল ই আফরোজ সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুর রহমান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা।

স/এস্