ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অতিরিক্ত গতিতে গাড়ী চালানোসহ বিভিন্ন অভিযোগে কালীগঞ্জে মোবাইল কোর্টে ৩টি বাসকে জরিমানা

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ী চালানো, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে তিনটি পরিবহনকে ৩৫শ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মোবাইল কোর্ট বসিয়ে এ জরিমানা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান।

মোবাইল কোর্ট সূত্রে জানাগেছে, অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে রূপসা পরিবহনের একটি বাসকে ৭শ টাকা, অতিরিক্ত গতিতে বাস চালানোর অভিযোগে গড়াই পরিবহনের একটি বাসকে ৩শ টাকা ও ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর অন্যান্য কাগজপত্র না থাকায় অপর একটি গড়াই পরিবহনকে ২৫শ টাকাসহ মোট তিন বাসকে ৩৫শ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান জানান, অতিরিক্ত গতিতে গাড়ী চালানো, কাগজপত্র না থাকা ও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে তিন টি বাসকে ৩৫শ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

স/শা