ঢাকাবুধবার , ২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সর্বহারা পরিচয়ে চাঁদা দাবী ও হত্যার হুমকি

admin
আগস্ট ২, ২০১৭ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়ায় ৫০ শয্যার উপজেলা হাসপাতালের ৪ চিকিৎসককে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবী ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাব হোসেনকে তার ব্যবহৃত মোবাইল ফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান বিপ্লব শিকদার পরিচয় দিয়ে (০১৮-৫৮৭২৬৪৯৪) এই নম্বর থেকে তার কাছে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবী করে। ত্রিশ মিনিটের মধ্যে দাবী কৃত টাকা না পেলে হত্যার হুমকি দেয়া হয়। একই নম্বর থেকে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয় দিয়ে মেডিকেল অফিসার ডাঃ কেএম সাকিব, ডাঃ তানভীর আহমেদ ও ডেন্টাল সার্জন ডাঃ মনন কুমার দে’র কাছে চাঁদা দাবী করে এবং প্রত্যেককে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া দেয়। তারা জানায়, পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা অসুস্থ্য তাদের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন তাই তারা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবী করছে। এব্যাপারে হাসপাতাল থেকে থানায় গতকাল মঙ্গলবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে।

স/মা