ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে (জাবি) শিক্ষার্থীরা

admin
আগস্ট ১, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন জারি রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। পাশাপাশি মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে দ্বিতীয় দি‌নের মতো প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রে‌খেছে তারা।

মঙ্গলবার সকাল সা‌ড়ে ৮টা থে‌কে প্রশাস‌নিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অব‌রোধের কার‌ণে প্রশাস‌নিক ভবনে প্রবেশ করতে পারেননি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অবরোধের কারণে তারা ভব‌নের বাইরেই অবস্থান কর‌ছেন। ফলে অচলাবস্থা দেখা দিয়েছে প্রশাসনিক কার্যক্রমে।

এদিকে সকাল সা‌ড়ে ৯টার দিকে শিক্ষার্থী‌দের অব‌রোধ তু‌লে নেয়ার অনু‌রোধ ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রারসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। তবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে ভবনের প্রধান গেইটে অবস্থান করছেন। এসময় শিক্ষার্থীরা জানান, মামলা প্রত্যাহার কিংবা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখা হবে।

প্রসঙ্গত, গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাস-ভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

স/মা