আকিব হৃদয় কিশোরগঞ্জ থেকে
৩১ জুলাই ২০১৭ তারিখ সোমবার কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও পপি-সৌহার্দ্য ||| কর্মসূচির আওতায় মাসব্যাপী ইলেক্ট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। ১৮-২৪ বছর বয়সী তরুন যুবকদের নিয়ে কেয়ার ও পপি-সৌহার্দ্য ||| এর সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জ টেকনিক্যাল সেন্টারে মাসব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য কারিগরী প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ লব্ধ জ্ঞ্যান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার জন্য প্রশিক্ষণার্থী যুবকদের তিনি আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ প্রকৌশলি মোঃ হারুন অর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেয়ারের আঞ্চলিক সমন্বয়ক সুব্রত কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার তৌফিকুর রহমান,পপি (সৌহার্দ) ||| প্রোগ্রাম, সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর (পি এস ই) মোঃ জাহাঙ্গীর আলম বসুনিয়া প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরন করা হয়।
স/এষ্

