ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি রোভার স্কাউট নবীন বরণ ও প্রবীণ বিদায়

admin
জুলাই ৩১, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক ভোজ, নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিস্থ রোভার স্কাউট গ্রুপের কার্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মোস্তফা যুবাইর আলমের সভাপতিত্বে দুপুর বারোটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, যদি ঐকান্তিক ইচ্ছা থাকে আমরা আমাদের স্বপ্নের চাইতে অনেক বড় হতে পারি। তিনি বলেন, স্কাউটস ধর্ম-বর্ণ-লিঙ্গ-সম্প্রদায় নিরপেক্ষ অসাধারণ একটি সংস্থা। ভাইস-চ্যান্সেলর বলেন, ২১ শতকের গোড়ার দিকে এই পৃথিবীকে উত্তপ্ত করে চলেছে কিছু মানুষের অপতৎপরতা। তারা প্রবল সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে মানুষে-মানুষে ধর্মে-ধর্মে হানাহানি সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। মাদক, সন্ত্রাস এবং বিশ্বজঙ্গীবাদ মোকাবেলায় যদি কোন সক্রিয় সংগঠনকে আমরা সামনে নিয়ে আসতে চাই আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে বেশি প্রাসঙ্গিক হবে স্কাউটস। তিনি বলেন, একজন সুযোগ্য রোভার সদস্য হবেন বিনয়ী এবং অনুগত; হবেন জীবের প্রতি দয়াশীল; সব সময় থাকবেন প্রফুল্ল, প্রোঅ্যাকটিভ; হবেন মিতব্যয়ী; হবেন চিন্তা এবং কাজকর্মে নির্মল, যার কথা, কর্ম এবং চিন্তা তার নিকটতম প্রতিবেশী থেকে তার দেশ এবং সারাপৃথিবী কোনভাবেই ক্ষতিগ্রস্থ হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম আব্দুল লতিফ এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রোভারের সম্পাদক এ কে এম সামসুল হক। আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল প্রফেসর ড. মোঃ কামরুল হাসান,  ড. মোঃ শাহাবুল আলম এবং প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম।
এর আগে টিএসসিসির সামনের আমবাগানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা এবং রোভার স্কাউটস-এর পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট্স গ্রপের সভাপতি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রোভার স্কাউটস্-এর পতাকা উত্তোলন করেন প্রফেসর ড. রুহুল কে এম সালেহ। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচকদের ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও চারজন সেরা রোভার মোঃ আশরাফুল আলম, আবু তাহের, আরিফুর রহমান এবং মোস্তফা কামালকে ক্রেস্ট প্রদান করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মোস্তফা যুবাইর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
স/মা