এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জে আজ সোমবার তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার সমাপনি ও পুরস্কার বিতারণ করা হয়েছে। মোরেলগঞ্জ কৃষি প্রযুক্তি প্রশিক্ষন কেন্দ্র মেলার সমাপনি ও পুরস্কার বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান।
কৃষি প্রযুক্তি প্রশিক্ষন কেন্দ্র সমাপনি ও পুরস্কার বিতরণ বিষয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, কৃষি সম্পসারণ কর্মকর্তা মারুফ হোসেন।সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান ১৬ ইউনিয়নের চাষিদের মধ্যে বিভিন্ন প্রজাতের ফলদ বৃক্ষ চারা বিতরণ করেন
স/মা

