ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

admin
জুলাই ৩০, ২০১৭ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কনটেম্পোরারি ট্রেনডস্ ইন ফোকলোর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ফোকলোর স্টাডিজ বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমৃত্যু অধ্যাপক ড. বরুন কুমার চক্রবর্তী।

স/এষ্