চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা সম্প্রতি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। এবার আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
অঞ্জনা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবেই নির্বাচনে অংশ নেব। তবে সংরক্ষিত আসন থেকেই নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা বেশি।’
স/মা

