ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে জার্মানিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ইতিহাদ এয়ারলাইন্সের ইওয়াই-২৫৩ ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন প্রধানমন্ত্রী।

পথে এক ঘণ্টার যাত্রাবিরতি করবেন আবুধাবিতে। শুক্রবার জার্মান সময় ভোর ৬টার দিকে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিমানবন্দরে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও জার্মান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।

উল্লেখ্য, আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি মিউনিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স/শা