সাদ্দাম পাশা (রামগতি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩নং চরপোড়া গাছা ইউনিয়নের মোঃ রায়হান নানাভাবে অমানবিক নির্যাতনের স্বীকার হচ্ছেন, অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রভাবশালী মেম্বারের ছত্র ছায়ায় থাকা একজন দুষ্ট প্রকৃতির লোক দ্বারা। যার নাম মোছলে উদ্দীন পিং জেবল হক মুন্সি। রায়হান জানান, মোছলেউদ্দীন জায়গা-জমিনের সূত্র ধরে দীর্ঘদিন যাবৎ তাকে নানা ভাবে হুমকি ধমকি ও হয়রানি করে আসছে। তিনি দারিদ্রতা ঘোচাতে পেটের দায়ে বেশির ভাগ সময়ই বাড়ির বাহিরে থাকতে হয়। বাড়িতে তার বৃদ্ধ বাবা ছাড়া দেখা শোনার আর কেহ নেই। এই সুযোগে ধুরন্ধর প্রকৃতির মোছলেউদ্দীন স্থানীয় মেম্বার গিয়াস উদ্দীনের হাতে হাত মিলিয়ে তার সামান্য বসত বাড়ি দখলে নেয় অতি সুকৌশলে। এমনকি তার ঘর থেকে বের হওয়ার দরজার সামনে দিয়ে আড়া বেধে মোছলেউদ্দীন গাছ লাগিয়ে নিজের জায়গা বলে দাবি করে আসছে। এতে তার ঘরে প্রবেশের পথও বন্ধ হয়ে যায়। বিগত ঈদুল ফিতরের দিনে তিনি ঢাকা থেকে বাড়িতে এসে ঘরে প্রবেশ করতে না পেরে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। এ ব্যাপারে তিনি বর্তমান মেম্বার গিয়াসউদ্দীনের কাছে অভিযোগ পেশ করলে গিয়াসউদ্দীন কোন কথা বলতে রাজি হননি। মেম্বার তার কথায় কর্ণপাত না করায় স্থানীয় চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান ও বিষয়টির ব্যাপারে কোন কর্ণপাত করেননি ৷ এতে তিনি খুব ভীত সম্ভ্রস্থ অবস্থায় দীনাতিপাত করছেন। কোন রকম পেটে ভাতে রুজি করা রায়হান এখন আর কোন কূল খুজে পাচ্ছে না। এ ব্যাপারে তিনি বিবেকবান, জন প্রতিনিধি সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
স/এষ্

